নিউটার্ন ডেস্ক :
আগামী ২০ অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বিবিসি

রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

যাচাই-বাছাই শেষে বর্ষীয়ান এই দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিইসি।

গত ১৩ অগাস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সরকার ও বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ অগাস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ই অগাস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *