দিনাজপুর প্রতিনিধি।।
সোমবার ১৭ আগস্ট দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকায় প্রতিষ্ঠিত আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) বালুবাড়ী, দিনাজপুর এর পরিচালিত মানবিক গুনাবলি সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব আধুনিক স্কুল মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল (আবাসিক/অনাবাসিক) শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং নব-নির্মিত স্কুল অডিটোরিয়াম ভবন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাববিুল হাসান।
ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বোরহান উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র সমন্বয়কারী মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ ও প্রশাসন মোঃ আতিকুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী আহম্মেদ। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, শিক্ষা উপকরণ ও নব-নির্মিত স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করতে গিয়ে বলেন, শিক্ষার মান্নোয়নে এবং সৃজনশীল পরিবেশবান্ধব স্কুল হলো মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলের শিক্ষার্থীরা অনেকেই মেধাবী। এখানকার শিক্ষকরা খুবই আন্তরিক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের প্রতিদিন স্কুলে পাঠাবেন এবং তাদের দিকে নজর রাখবেন। মনে রাখবেন শিক্ষক, অভিভাবকরা আন্তরিক হলে ছাত্র-ছাত্রীরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের ছাত্রী মনিষা পারভীন সেতু ও ছাত্র মোঃ পলাশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *