দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদরের মুরাদপুর হাজীপাড়া এলাকায় এক অসহায় দিনমজুরের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের মারধর বাড়ি ও ঘরের মালামাল ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট পাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় কানিজ ফাতেমা বাদী হয়ে কোতয়ালী থানায় ৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

থানায় এজাহারে জানা যায়, অভিযুক্তদের মধ্যে মোছাঃ রুখসানা পারভীন (৩০) বাদীর প্রতিবেশী এবং অপর দুই অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম (৪০) ও মোঃ আসাদুজ্জামান (৩৭) রুখসানার ভাই। বাড়ির উঠানে প্রবেশ করাকে কেন্দ্র করে রুখসানা পারভীনের সঙ্গে কানিজ ফাতেমার কথা-কাটাকাটির মাধ্যমে বিরোধের সূত্রপাত বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর অভিযোগে উল্লেখ করেন ১৪ আগস্ট রাত আনুঃ সাড়ে ৭টায় রুখসানা পারভীনের মুঠোফোনে খবর পেয়ে রফিকুল ইসলাম ও আসাদুজ্জামানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোহার রড, লাঠি-সোঠা নিয়ে কানিজ ফাতেমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা বাড়ির ঘেরাবেড়া ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে কানিজ ফাতেমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
এরপর তারা বাড়ির ভিতরে প্রবেশ করে দুটি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। এরপর
শোয়ার ঘরে কাঠের শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুটপাট করে।
এ সময় বাদীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে। খবর পেয়ে আমিনুল ইসলাম বাড়িতে এসে তার স্ত্রী কানিজ ফাতেমাকে আহতাবস্থায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন কানিজ ফাতেমা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *