আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণার আটপাড়ায় স্বরমশিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আটপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসেম, মাদ্রাসার অধ্যক্ষ সায়িদুর রহমান, স্বরমশিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির হোসাইন আহম্মদ, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।মাদ্রাসা সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষা-২০২৬-এ স্বরমশিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭১ দশমিক ৪৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্য উদ্যাপন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Post Views: 25 Post navigation মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা -শিক্ষা উপকরণ বিতরণ