দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী থেকে আনুঃ ১০/১১ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে উক্ত উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহমাঠ সংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা লোকজন জানান, রাতে করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কয়েকজন বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবরটি ছড়িয়ে পড়লে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় দুই দিন আগে শিশুটি মৃত্যু হয়ে থাকতে পারে। করতোয়া নদীর উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসার পর মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়ে। উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক ১০/১১ বছর হলেও তার পরিচয় সনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির মরদেহ কীভাবে এবং কোথা থেকে নদীতে এসেছে, কিংবা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় সনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, পরিচয় সনাক্ত করা সম্ভব না হলে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *