বাংলাদেশ এখন একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবন-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে এটুআই নীতিগত উদ্ভাবন, ইকোসিস্টেম উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে স্টেম (STEM) ক্ষেত্রে নারী ও মেয়েদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই রূপকল্পকে বাস্তবায়ন করার লক্ষ্যে, শি-স্টেম (SheSTEM) উদ্যোগের বাস্তবায়নকারী অংশীদারদের সহযোগিতায় আমরা আজ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এউএসটি) “ক্যারিয়ার নোজ নো জেন্ডার: আ ফায়ারসাইড চ্যাট অ্যান্ড পলিসি সেমিনার” আয়োজন করেছি।সেমিনারে বক্তব্য রাখেন এউএসটি এর উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, উপ-উপাচার্য অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ জাকারিয়া রাহিমী। এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রফিক নিরবচ্ছিন্ন শিখন, দক্ষতা উন্নয়ন এবং উদ্দেশ্যপূর্ণ ক্যারিয়ার পরিকল্পনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের (একাডেমিয়া-ইন্ডাস্ট্রি) মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইউএনডিপি এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার অংশগ্রহণকারীদের নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে এবং প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করার জন্য উৎসাহিত করেন। a2i – Aspire to Innovate পেজ থেকে Post Views: 42 Post navigation ছবি : প্রধানমন্ত্রী ছবি : প্রধানমন্ত্রী