ওয়াহেদুর রহমান।।১৯ আগস্ট ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং প্রিমিয়ার ক্রিকেট লীগ সেশন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| ১৯ আগস্ট ২০২৬ মার্কেটিং বিভাগ ২২ ব্যাচের আয়োজনে বিকেল ৪টায় শহীদ নূর হোসেন হল সংলগ্ন খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান| এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ| প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পরীক্ষা কিংবা একাডেমিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়| একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ| যা ব্যক্তি জীবনে মানোন্নয়নে এমনকি চাকরির ক্ষেত্রেও অনেক কাজে লাগবে| তিনি আরও বলেন, তোমাদের লক্ষ্য হওয়া উচিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা| আমি বিশেষভাবে প্রশংসা করতে চাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের, যারা পড়াশোনার পাশাপাশি এমন সুন্দর ও প্রাণবন্ত ক্রীড়া আয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছ| ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান| উল্লেখ্য, আজকের ফাইনাল খেলায় সংশপ্তক দল ভাইকিংস দলকে পরাজিত করে বিজয় অর্জন করে| Post Views: 22 Post navigation হাবিপ্রবিতে ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার, চাবি হস্তান্তর করলেন সমাজকল্যাণ মন্ত্রী