দিনাজপুর প্রতিনিধি।।
১৯ আগস্ট ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এবং শরীরচর্চা শিক্ষা শাখার সার্বিক সহযোগিতায় ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে| আজ সন্ধ্যা ৭ ঘটিকায় জিমনেসিয়াম-এ ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান এবং শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান, হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ|

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’-এর মতো একটি সুন্দর, প্রাণবন্ত আয়োজনের সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি| একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নেতৃত্ব, দলগত কাজ এবং সৃজনশীল কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ| ব্যাডমিন্টন এমন একটি খেলা, যেখানে দক্ষতা, ক্ষিপ্রতা, মনোযোগ, কৌশল এবং মানসিক দৃঢ়তার সমš^য় প্রয়োজন| খেলাধুলা আমাদেরকে শৃঙ্খলাবোধ ও পরিশ্রমী হতে শেখায়| পাশাপাশি প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে| তিনি বলেন, মাদক ও র‌্যাগিংমুক্ত সুশৃঙ্খল ক্যাম্পাস গতে তুলতে শিক্ষার্থীদের অবশ্যই খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে| মেধার মূল্যায়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বির্ণিমানে আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যে যত্নবান হতে হবে| মনে রাখতে হবে ‘সবার আগে বাংলাদেশ’| মনে রাখবে—জীবনের প্রতিটি প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে| কিন্তু প্রকৃত সাফল্য হলো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া| পাঠ্যক্রম বর্হিভূত এই শিক্ষা তোমাদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে—এটাই আমাদের প্রত্যাশা| আমি আশা করি, এই কার্নিভাল শুধু একটি প্রতিযোগিতা হিসেবে শেষ হয়নি; বরং এর মাধ্যমে তোমাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে হাবিপ্রবিতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পথ সুগম হবে|

উল্লেখ্য, আজকের চূড়ান্ত খেলায় টারবো টাইটান্স দল নেট নিঞ্জাস দলকে পরাজিত করে বিজয় অর্জন করে|

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *