ওয়াহেদুর রহমান।দিনাজপুরের ডায়াবেটিক মোড় এলাকায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র হজ্জ ও ওমরাহ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট -২০) আল-রিয়াজুল জান্নাহ্ ট্যুরস এন্ড ট্রাভেলস, মা ফার্মেসী, নিউ ফার্মা, আরএইচ ল্যাবরেটরিজ, নরল্যান্ড বাংলাদেশ লিঃ, আলিফ ডায়াগনস্টিক সেন্টার এবং শতফুল কৃষি উন্নয়ন সমবায় সমিতির যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা খাদিজা (রা:) বালিকা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আঃ কাইয়্যুম দিনাজপুবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারকাযুল বুহূসিল ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আঃ রকিব। আলোচক হিসেবে উপস্থিত থেকে হজ্জ ও ওমরাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন আল-আকসা ব্লাড ব্যাংক মসজিদের ইমাম মাওলানা ক্বারী শামসুল ইসলাম। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-রিয়াজুল জান্নাহ্ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সার্বিক ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সার্জেন্ট মো: আজাহারুল ইসলাম (অব: সেনাবাহিনী)। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: জাকারিয়া (এমডি), হাফেজ মাও: মো: আব্দুর রহমান, মো: আনিসুল ইসলাম (এএমডি) এবং মো: শাহজাহান আলী (মা ফার্মেসী)। আলোচনা সভায় বক্তারা পবিত্র হজ্জ ও ওমরাহ পালনের সঠিক নিয়ম, গুরুত্ব এবং এর আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোকপাত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। Post Views: 39 Post navigation জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার, চাবি হস্তান্তর করলেন সমাজকল্যাণ মন্ত্রী পাচার রোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সাফল্য : ৭ প্রাচীন পুরাকীর্তি হস্তান্তর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে