দিনাজপুর প্রতিনিধি।।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের প্রায় শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *