বাকৃবিতে মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে নবনিযুক্ত পরিচালক-এর দায়িত্ব গ্রহণ · বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ দায়িত্বগ্রহণ করেছেন।এ উপলক্ষে বৃহষ্পতিবার(২০ আগস্ট ২০২৬ ) বিকেল ৩.০০টায় কেন্দ্রীয় গবেষণাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. জি.এইচ. এম. সাগর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ দায়িত্ব গ্রহণ করেন। সদ্য সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড.হুমায়ুন কবীর,সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে.এম আদহাম, প্রফেসর শরীফ-আর-রাফি প্রমুখ। বক্তারা বিদায়ী পরিচালকের দায়িত্ব পালনকালীন সময়ে সম্পাদিত কাজের প্রশংসা করেন এবং নবনিযুক্ত পরিচালককে অভিনন্দন ও ভবিষ্যৎ কর্মপন্থার জন্য শুভকামনা প্রকাশ করেন। কেন্দ্রীয় গবেষণাগারের পক্ষ থেকে বিদায়ী ও নবনিযুক্ত পরিচালকদ্বয়কে ফুলেল শুভেচছা জানানো হয়। পরিশেষে নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দুইবছর সঠিকভাবে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত সন্মানিত শিক্ষকবৃন্দ এবং কেন্দ্রীয় গবেষণাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি Post Views: 31 Post navigation বাংলা একাডেমিতে ‘ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা