· ২০/০৮/২০২৬ তারিখে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে মোহাং শওকত রশীদ চৌধুরী, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর সভাপতিত্বে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৪ ও ২০২৫ প্রদান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৫৫তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশের সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ে এবারের জাতীয় সমবায় দিবস উদ্যাপনের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। #জাতীয়_সমবায়_দিবস_২০২৬ #NationalCooperativeDay2026 #সমবায় #জাতীয়_সমবায়_পুরস্কার #ডিপার্টমেন্টফকূপেরাটিভস সমবায় অধিদপ্তর পেজ থেকে Post Views: 35 Post navigation Previous Post রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়