বহু বছর ধরেই এ দেশের ‘বিটিএস’ অনুরাগীরা তাদের অনুষ্ঠান সরাসরি দেখার অপেক্ষায়। তাদের জন্য একটি ছোট্ট ভিডিয়োই তীব্র উচ্ছ্বাসপ্রকাশের জন্য যথেষ্ট।

বিনোদন ডেস্ক :

ভারতীয় ‘আর্মি’র (‘বিটিএস’-ভক্তদের ‘আর্মি’ বলা হয়) জন্য কি আসছে সুখবর? কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’-এর অনুষ্ঠান কবে হবে ভারতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ভারতীয় অনুরাগীরা। এখনও পর্যন্ত অনুষ্ঠানের নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি এই কে-পপ ব্যান্ড। তবে তার মধ্যেই নতুন একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। ভারত সফর নিয়ে ‘বিটিএস’-এর সদস্যদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।

গুগ্‌ল-এর সঙ্গে সহযোগিতায় তৈরি হয়েছে মজার একটি ভিডিয়ো। শুরুতেই সেখানে ব্যান্ডের সাত সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুককে দেখা যায়। তারা একসঙ্গে ভারতীয় অনুরাগীদের উদ্দেশে বলেন, “নমস্কার ভারত”। তার পরেই হিন্দিতে কথা বলে ভারতীয় ‘আর্মি’কে চমকে দেন জিন। হাসিমুখে তিনি বলেন, “কেমন আছেন আপনারা সকলে? আমরা আপনাদের মিস করেছি।”

বহু বছর ধরেই এভারতের ‘বিটিএস’ অনুরাগীরা তাদের অনুষ্ঠান সরাসরি দেখার অপেক্ষায়। তাদের জন্য এই ছোট্ট ভিডিয়োই তীব্র উচ্ছ্বাসপ্রকাশের জন্য যথেষ্ট। তবে এখানেই শেষ নয়। ভিডিয়োর পরের অংশে আরও বড় ইঙ্গিত মেলে। তারা ভারত নিয়ে কথা বলতে শুরু করেন। ভি বলেন, “আমরা এখনও ভারতে অনুষ্ঠান করে উঠতে পারিনি, তাই না?” সুগা তখন ভারতীয় অনুরাগীদের কথা তুলে বলেন, “কিন্তু, ভারতে আমাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের সঙ্গে কখনও না কখনও তো দেখা করতে চাই।”

এর পরেই অনুরাগীদের মন জয় করার মতো প্রশ্ন, “ইন্ডিয়া ট্যুর করলে, কোন জায়গায় যাওয়া ভাল হবে? ” ভারত সফরের সম্ভাব্য জায়গা সম্পর্কে এর পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া হয়। তখন উঠে আসে মুম্বইয়ের নাম। ওঠে ভারতীয় খাবারের প্রসঙ্গও। বলাই বাহুল্য, ভিডিয়োটি গুগ্‌ল ও তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রচারমূলক বিজ্ঞাপন।

তবে কি সত্যিই ভারতে আসছে ‘বিটিএস’? এখনই অবশ্য অতিরিক্ত আশায় বুক বাঁধার কারণ নেই। ভিডিয়োটিতে এই নিয়ে নির্দিষ্ট কিছুই ঘোষণা করা হয়নি। আদৌ ভারতে তারা কোনও অনুষ্ঠান করবেন কি না, কেউ জানে না। যদিও ভিডিয়োর মন্তব্যবাক্স ভরেছে অনুরাগীদের উচ্ছ্বাস ও প্রশ্নে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *