দিনাজপুর প্রতিনিধি। : দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সাধারণ সম্পাদক প্রার্থী শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। অতঃপর থানা চত্তরে শ্রমিকদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছে।জানা যায়, বুধবার রাত ৯টার সময় বাসা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রাখে। এছাড়াও দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি ভাবে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে শ্রমিকরা। এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃ জেলার সকল রুট ও ঢাকাগামী বাস চলাছল বন্ধ হয়ে যায়। বাস চলাচল বন্ধের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকদের অভিযোগ, তাদের জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতয়ালী থানা ঘেরাও করার পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা। এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানায় তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। এদিকে আজ সকাল ১০ টার দিকে কোতয়ালী থানার গেটের সামনে সংর্ঘষ হয়েছে। সংর্ঘষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৪ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে আজকে বৃহস্পতিবার কোন কোন বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন কোন সুরাহা হয়নি। এদিকে দিনাজপুর ট্রাক ট্রাংলড়ি, কাবার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করেছেন। অপরদিকে কোতয়ালী থানার গেট বাস বাস ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে রাখায় থানা থেকে পুলিশ বের হতে ও ঢুকতেও পারছেনা। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বুধবার তাকে গ্রেফতারের পর থানার গেট সহ বিভিন্ন সড়ক গাড়ি বেরিকেড দিয়ে অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। থানার গেট থেকে থেকে গাড়ি সরালে শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে। Post Views: 19 Post navigation দিনাজপুরে মানববন্ধন শেষেরাজবাটী এলাকাবাসীরআলফালাহ আম উন্নয়ন সংস্থা অফিস দখল মানুষের কল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন তালুকদার ভূট্টো,দুওজ ইউনিয়নে নির্বাচনী সভা