আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ৬ নম্বর দুওজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন তালুকদার ভূট্টো নিজ এলাকায় নির্বাচনী আলোচনা সভা ও মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যৌগির নগুয়া গ্রামে আয়োজিত এ সভায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আবুল হোসেন তালুকদার ভূট্টো বলেন, “আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে দুওজ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করব।”সভায় উপস্থিত এলাকাবাসী তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। তারা আসন্ন নির্বাচনে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আবুল হোসেন ভূট্টো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান।নির্বাচনী আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Post Views: 236 Post navigation শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ; দিনাজপুর কোতয়ালী থানা চত্তরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ আটপাড়ায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত