আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণার আটপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক বদরুল আমিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নূরুল্লাহ ভূইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও শুরা-কর্মপরিষদ সদস্য মো. ইউসুফ।সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার আমির মাওলানা হোসাইন আহমদ একদিল।এ সময় আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। Post Views: 21 Post navigation মানুষের কল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন তালুকদার ভূট্টো,দুওজ ইউনিয়নে নির্বাচনী সভা