দিনাজপুর প্রতিনিধি।।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের আয়োজনে আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী-সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনা জোন-খুলনা) প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান ও সম্মানী সম্পাদক (এলজিইডি ঢাকা সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী) প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান এর বদলি জনীত বিদায় সংবর্ধনা ও তিনজন নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ আগস্ট-২০২৬ বৃহস্পতিবার বিকেলে শহরের ৯ নং নিউটাউন আইইবি দিনাজপুর কেন্দ্রের নিজস্ব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য রাখেনদিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী-সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনা জোন-খুলনা) প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান। অনুষ্ঠানে দিনাজপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান( প্রফেশন অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ এর সভাপতিত্বে আইইবির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় দিনাজপুর সড়ক সার্কেলের নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান , ভারপ্রাপ্ত সন্মানি সম্পাদক দিনাজপুর এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন, এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নবাগত জেনারেল ম্যানেজার সাদেকুর রহমানকে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ, প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার, প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাবিপ্রবির সহযোগী অধ্যাপক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি ইঞ্জিনিয়ার মোঃ সৈকত আলী। Post Views: 18 Post navigation আটপাড়ায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত