দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং প্রোমোটিং জেন্ডার রিসপনসসিপ এন্টার প্রাইজ ডেভেলপমেন্ট এন্ড টিভিইএল সিস্টেমস (প্রোগ্রেস) প্রজেক্ট এর বাস্তবায়নে ২৯ আগস্ট-২০২৬ শনিবার বিকেলে শহরের মাতা সাগরস্থ টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল। দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন। উপস্থাপনায় ছিলেন টিটি সির প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় টিটিসির শিক্ষক, প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। Post Views: 36 Post navigation দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেনস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ