আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে আসামির অস্ত্রের কোপে আহত হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের দুই সদস্য।আহত পুলিশ সদস্য রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেয়া হয়েছে।জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশের একটি দল আসামির নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামি রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্দুল লতিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “আইনি দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্য আসামির হামলায় আহত হয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেয়া হয়েছে। Post Views: 40 Post navigation তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা যশোরে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন