র্স্টাফ রিপোর্টার :অভয়নগর, যশোর। যশোরে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ২৬ শে জুন ২০২৬ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় যশোর সদর উপজেলার মুড়লীর দানবীর হাজী মোহাম্মদ মহাসীন মাধ্যমিক বিদ্যালয় থেকে শিশু শ্রমিক দের নিয়ে মুড়লীর মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্র্যালী প্রদক্ষিণ করা , র্র্যালী শেষে হাজী মোহাম্মদ মহাসীন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন এর জেলা সমন্বয়কারী মো: আব্দুর রহমানের সঞ্চালনায় দিন ব্যাপী সচেতনতামূলক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও খাবার বিতরণ এবং সপ্তাহব্যাপী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন , রচনা,ব্যাপক প্রচারনা কার্যক্রম,নিজের জীবনের গল্প, অভিভাবক সমাবেশ কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুর ১২.৪০ টায় অনুষ্ঠানের কার্যত্রুম সমাপ্তি ঘোষণা করা হয় এ বছর আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ” শিশু শ্রমকে না বলি,শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি”। শিশুরা আর যেন ঝুঁকি পূর্ণ শ্রম না করে,প্রত্যেক শিশুর শিক্ষা অধিকার নিশ্চিত হয়।আমাদের সকল কে দায়িত্ব- কর্তব্যের সাথে সকল শিশু শ্রমিকের পাশে দাড়াতে হবে, তাদের প্রতি যত্নশীল হতে হবে। শিশুদের হাতে বই মানায়, শ্রমের বোঝা নয়। আসুন, শিশু শ্রমমুক্ত সমাজ গড়তে সবাই সচেতন হই। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিশু শ্রম বন্ধ হোক, শিশুর হাসি ও স্বপ্ন বেঁচে থাকুক।”উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা হাবিবুর রহমান মিলন, কল- কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অফিসার শওকত হোসন,যশোর জেলা এনজিও সমন্বয়কারী অফিসার রাকিবুল ইসলাম নয়ন,শ্রমিক নেতা আবু- জাফর বাচ্চু । সর্বশেষ অনুষ্ঠানে শিশু শ্রম প্রতিরোধ দিবস এর সার্বিক বিষয় পর্যালোচনা করেন আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন নিবার্হী পরিচালক প্রদ্বীপ মার্সেল রোজারিও। Post Views: 63 Post navigation হাতীবান্ধায় আসামির হামলায় আহত দুই পুলিশ সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম : দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার