ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগ পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস। পরিদর্শনকালে মহাপরিচালক জরুরি বিভাগের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীদের তাৎক্ষণিক সেবা প্রাপ্তির বিষয়টি সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জীবন বাঁচাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মিদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ও পেশাগত দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করেন।এছাড়াও তিনি কুমিল্লার কাটাবিলে মাদক সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু ইথান আহমেদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। মহাপরিচালক গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং তার দ্রুত আরোগ্য কামনাসহ সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। Directorate General of Health Services পেজ থেকে Post Views: 103 Post navigation জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম : দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার