‘বাঘা যতীন’ ছবির মাধ্যমে তার বড়পর্দায় প্রবেশ। নিজেকে কোনও দিনই একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাননি অভিনেত্রী সৃজা দত্ত। এ বার হিন্দি ছবিতে কাজ করছেন তিনি।

বিনোদন ডেস্ক :

‘বাঘা যতীন’ ছবির মাধ্যমে তার বড়পর্দায় প্রবেশ। তার পর বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করে ফেলেছেন অভিনেত্রী সৃজা দত্ত। কিন্তু নিজেকে কোনও দিনই একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাননি নায়িকা। বরাবরই চেয়েছেন নিজের পরিধি বাড়াতে। তাই এ বার বাংলা ছবির সীমা পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করছেন সৃজা।আনন্দবাজার ডট কম

অভিনেত্রী জানিয়েছেন, এই মুহূর্তে ছবির বিষয়বস্তু সম্পর্কে সে ভাবে কিছুই বলা যাবে না। তবে ইতিমধ্যেই তারা শুটিং শেষ করে ফেলেছেন। ছবির নাম ‘কমন আদমী’। ছবির সৃজনশীল পরিচালক হলেন রামকমল মুখোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে ‘অরিত্র দাস ক্রিয়েশন’। সৃজা বলেন, “হিন্দি ভাষায় আমি এমনিতে দক্ষ। আর বরাবরই ইচ্ছা ছিল শহরের বাইরে গিয়ে কাজ করার। তেমনই একটা সুযোগ পেলাম। অডিশনের মাধ্যমে আমাকে বাছাই করা হয়েছে। অনেক ধরনের চমক আছে। কিন্তু এখনই তো সবটা আমি খুলে বলতে পারছি না। শিঘ্রই ছবির টিজ়ার প্রকাশ্যে আসবে।”

শোনা যাচ্ছে, নায়ক হিসাবে যাকে দেখা যাবে তিনি হৃতিক রোশনের এককালের সহ-অভিনেতা। শুধু তাই নয়, এই ছবিতে সৃজা ছাড়াও সম্ভবত দেখা যাবে কলকাতার আরও কিছু পরিচিত শিল্পীকে। প্রায় এক মাস ধরে ভোপালে হয়েছে ছবির শুটিং। এ ছাড়াও মুম্বইয়েও হয়েছে কিছু দৃশ্যের শুটিং। একটি হিন্দি ছবিতে অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে নারাজ সৃজা। কলকাতায় যেমন কিছু ছবি, সিরিজ়ের কাজ চলছে। তেমনই হিন্দিতেও বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কথা বলেছেন নায়িকা। তিন মাস হল শেষ হয়েছে তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা। চাকরি পেলেও তা করেছেন না। সৃজা ছোট থেকে অভিনেত্রীর হতে চেয়েছিলেন। নিজের যে স্বপ্নপূরণ হয়েছে, তাতেই তিনি খুশি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *