‘কথা’ ধারাবাহিকের সেট থেকে নাকি সাহেব-সুস্মিতার সম্পর্কের শুরু। সেখানেই প্রথম আলাপ হয়েছিল তাদের। শোনা যাচ্ছে তারা শিঘ্রই আংটিবদল সারবেন।

বিনোদন ডেস্ক :

তাদের প্রেম নিয়ে টলিপাড়ার অন্দরে আলোচনার শেষ নেই। প্রকাশ্যে এখনও নিজেদের সম্পর্কের কথা পুরোপুরি স্বীকার করেননি তারা। কিন্তু আবার একেবারে নাকচও করে দেননি। অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র সম্পর্ক নিয়ে নানা মহলে আলোচনা। শোনা যাচ্ছে নভেম্বরেই আংটিবদল সারবেন তারা। সত্যিই কি এমনটা হচ্ছে?আনন্দবাজার ডট কম

এই মুহূর্তে তারা দু’জনেই ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত। সাহেব অনেক দিন আগেই শুরু করেছেন ‘গঙ্গা’ ধারাবাহিকের কাজ। আর অন্য দিকে সুস্মিতাও শুরু করেছেন ‘তিলোত্তমা’। ফলে দু’জনের হাতেই খুব চাপ। তাই কি তা হলে আংটিবদলের পরিকল্পনা স্থগিত? প্রশ্নে সুস্মিতার সটান উত্তর, এই সব কিছুই তারা এখনও ভাবেননি।

নায়িকা বললেন, “এর আগেও আমাদের আংটিবদল, বিয়ে সবকিছু সকলে দিয়ে দিয়েছেন। আবার সেই একই আলোচনা শুনতে পাচ্ছি। তবে এখনই কিন্তু এই সব কিছু চূড়ান্ত পরিকল্পনা করিনি আমরা। ধারাবাহিকের শুটিং সেরে এগুলো নিয়ে ভাবার কি সময় আছে আমাদের? সম্ভব? এই সবকিছুই ভাবছি না আপাতত।”

শোনা যায়, ‘কথা’ ধারাবাহিকের সেট থেকে সাহেব-সুস্মিতার সম্পর্কের শুরু। সেই ধারাবাহিকের মাধ্যমেই দর্শক প্রথম দেখেছিল এই জুটি। সেখানেই প্রথম আলাপ তাদের। একসঙ্গে কাজের সূত্রে গড়ে ওঠে বন্ধুত্ব। এখন তারা একে অপরের পরিবারেরও ঘনিষ্ঠ। সাহেবের বোনের সঙ্গে একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতেও দেখা গেছে সুস্মিতাকে। তবে এখনও নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *