কেপটাউন, দক্ষিণ আফ্রিকা, আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক-এর মধ্যে আজ এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে বৈঠকটি অনুষ্ঠিত হয় । বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ ও প্রতিনিধিদল বিনিময়ের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। Post Views: 30 Post navigation উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই পুনর্গঠনের মাধ্যমে একটিসমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ