ঢাকা : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (IAEA) বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ এবং নিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির মানবসম্পদ বিষয়ক উপ-মহাপরিচালক Margaret Doane -এর সাথে অস্ট্রিয়ার ভিয়েনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন আজ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইএইএ-তে বাংলাদেশের নাগরিকদের বিশেষত সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএ-এর সাথে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও আইএইএ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরো শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। এসময় ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। -ত.বি. Post Views: 16 Post navigation রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির ছবি : রাষ্ট্রপতি