আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের সোনাজুর বাজার ও কৈলং বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।গণসংযোগকালে মো. আনোয়ার হোসেন স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের কথা শোনেন, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মো. আনোয়ার হোসেন ৬নং দুওজ ইউনিয়নের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক। এর আগে তিনি (বিডিআর) সদস্য এবং ছাত্রনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।গণসংযোগের সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করবেন।গণসংযোগকে ঘিরে সোনাজুর ও কৈলং বাজার এলাকায় স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা যায়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে কথা বলেন এবং ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। Post Views: 39 Post navigation দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর