নেত্রকোণার আটপাড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক , নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, আটপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুজাহিদ তালুকদার, আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৩নং লুনেশ্বর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. মহসীন তালুকদার, আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, আটপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওমর হাসান রুপন, আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক রাহাত হোসেন, আটপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমির খসরু স্বপন, আটপাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ বিল্লাল হক চৌধুরী মোহন, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার,
, আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ টিটু ভূঁইয়া সহ আটপাড়া উপজেলা বিএনপি ও এর অধীন ইউনিটের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *