আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তেলিগাতী, দুওজ ও সুখারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনেরসংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী,এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতিআলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ প্রফেসর আজিজুল হক চন্দন,উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন।অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন ৫নং তেলিগাতী ইউনিয়নের বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬নং দুওজ ইউনিয়নের বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শামীম শেখ হাবলু। পরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে তেলিগাতী ইউনিয়ন পরিষদথেকে একটি মিছিল বের করা হয়। Post Views: 24 Post navigation সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট, বাইসাইকেল জব্দ