আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ পানবাড়ী বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারিকে বাংলাদেশি পাট নিয়ে ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ৬ মণ বাংলাদেশি পাট এবং ১টি বাইসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া ও বিধি অনুযায়ী কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *