নেত্রকোণা প্রতিনিধি :নেত্রকোণার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে একাকী দিন কাটছে তার। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আলিম উদ্দীনের স্ত্রী নেই। তার ছেলেরা অন্যত্র বসবাস করেন। ফলে বার্ধক্য ও অসুস্থতার মধ্যে অনেকটা একাকী জীবন কাটাচ্ছেন তিনি। তার থাকার ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বিভিন্ন অংশ ভেঙে গেছে। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।আলিম উদ্দীন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেও তাকে হিমশিম খেতে হচ্ছে।এ বিষয়ে সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আশরাফ কামাল তুহিন বলেন, ‘আলিম উদ্দীন খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। ঘরটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে সহযোগিতা করা।’স্থানীয়রা জানান, অসহায় আলিম উদ্দীনের জন্য একটি নিরাপদ বাসস্থান অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে তার চিকিৎসার জন্যও সহায়তা দরকার। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার দুর্ভোগ কিছুটা লাঘব হতে পারে।এ অবস্থায় আলিম উদ্দীনের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাকে একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। Post Views: 36 Post navigation দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয়দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই