আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের সন্তান মো. আমিনুল হক। কর্মজীবনে তিনি গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত পারফেক্ট নিটওয়্যার-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ব্যবসায়িক জীবনে সফলতার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়িতে তার একাধিক বাড়ি ও স্থাপনা রয়েছে। আর্থিকভাবে স্বচ্ছল হলেও ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাধারণ ও সাদাসিধে জীবনযাপন করেন। আড়ম্বরপূর্ণ জীবনযাপনের পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে চলতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।সহজ-সরল আচরণ, বিনয়ী ব্যবহার, আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতার কারণে নিজ এলাকায় তিনি ভালো মনের ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত। ব্যবসায়িক ব্যস্ততার মধ্যেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে স্থানীয়রা জানান।রাজনৈতিক অঙ্গনেও আমিনুল হকের সম্পৃক্ততা রয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে তিনি প্রচার-প্রচারণায় অংশ নেন।আমিনুল হক নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর স্নেহধন্য হিসেবে পরিচিত।ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। এলাকার মানুষের প্রয়োজন ও বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করার মানসিকতা তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য বলে জানান স্থানীয়রা।নিজ এলাকার মানুষের জন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আগ্রহ রয়েছে আমিনুল হকের। সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হয়ে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যাশা রয়েছে তার।স্থানীয়দের প্রত্যাশা, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি আমিনুল হকের সামাজিক সম্পৃক্ততা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং নিজ এলাকার মানুষের কল্যাণে তিনি আরও বেশি ভূমিকা রাখবেন। Post Views: 32 Post navigation দিনাজপুরের নবাবগঞ্জে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অগ্রণী কৃষি সমবায় সমিতিতে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ২ সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার