দিনাজপুর প্রতিনিধি ॥ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ রুবেল ইসলাম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাজী খাজা। এসময় জিয়া মঞ্চ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *