০১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার সদ্য যোগদানকৃত চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে রাকাব প্রধান কার্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ; আইসিসি, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রাজশাহী (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমানসহ রাকাব প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সুদীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব এবং বহুমাত্রিক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ হিসেবে রাকাব-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় রাকাব পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার নেতৃত্ব রাকাব এর সার্বিক অগ্রগতিকে আরও বেগবান করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Rajshahi Krishi Unnayan Bank পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *