কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বগুড়া :

দলের নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ ও নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গতকাল দুটি পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি নেতাকর্মিদের এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী প্রথমে বগুড়ার মোকামতলা মহিলা কলেজে নবসৃষ্ট মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাংগঠনিক সভায় এবং পরবর্তীতে শিবগঞ্জে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিবগঞ্জ, মোকামতলা উপজেলা ও পৌর বিএনপি’র সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী সভাগুলোতে তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয়সহ উপস্থিত প্রতিনিধিদের সাথে তাদের মতামত ও প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের সাথে নিবিড় সম্পৃক্ততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসকল কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সভাগুলোতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *