প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন যুজবেন্দ্র চহল। শুক্রবার সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ লাল বলের ক্রিকেটে আর তাকে দেখা যাবে না। স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন যুজবেন্দ্র চহল। শুক্রবার সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ লাল বলের ক্রিকেটে আর তাকে দেখা যাবে না। চহল জানিয়েছেন, লাল বলে খেলা তার কাছে স্বপ্ন ছিল। কিন্তু ভারতের হয়ে কোনও দিন টেস্টে না খেলার আক্ষেপ থেকেই যাবে। এখনও এক দিনের দল এবং টি-টোয়েন্টি দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চহল।আনন্দবাজার ডট কম নিজের বার্তায় চহল লিখেছেন, “লাল বলের ক্রিকেট কখনওই আমার কাছে স্রেফ একটা অন্য ফরম্যাট ছিল না। এই ফরম্যাটে খেলে আমি ধৈর্য, চারিত্রিক দৃঢ়তা, জেদ এবং মাঠে ঘণ্টার পর ঘণ্টা কাটানো এবং প্রতিটি রান ও উইকেটের জন্য লড়াই চালাতে শিখেছি। লর্ডসে প্রথম বার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। টেস্টের টুপি পরা আমার কাছে স্বপ্ন ছিল। বহু দিন ধরে সেই স্বপ্নের লালন করেছি। সেটা হয়নি ঠিকই। কিন্তু এই ফরম্যাটে খেলে তৃপ্তি আমি পেয়েছিলাম, তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। জীবনের অনেক সুন্দর স্মৃতি রয়েছে এই ফরম্যাটে খেলে যা কোনও দিন কেউ কেড়ে নিতে পারবে না।” চহল জানিয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। লিখেছেন, “দেশের হয়ে খেলার খিদে এখনও রয়েছে। নিজের মধ্যে অনেক ক্রিকেট বেঁচে আছে বলে আমার বিশ্বাস। এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে আর একটা সুযোগ পাওয়ার জন্য নিজেকে নিংড়ে দেব।” ২০০৯-এ হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেন চহল। ৪৯ ম্যাচে ১৪৮ উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি কাউন্টিতে নর্দ্যাম্পটনশাারের হয়ে খেলেছেন। ২১টি উইকেট নিয়েছেন এ বারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। লাল বলের ক্রিকেটে তার শেষ ম্যাচ মিডলসেক্সের বিরুদ্ধে। ধারাবাহিক ভাবে লিস্ট এ এবং টি-টোয়েন্টি খেললেও চহলকে আর জাতীয় দলে ডাকেন না নির্বাচকরা। যদিও চহল আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী। Post Views: 26 Post navigation আরও তিন সোনা, অলিম্পিক্স পদকজয়ীকে হারালেন পারভিন, ছেলেদের বক্সিংয়ে চ্যাম্পিয়ন অঙ্কুশ, কুস্তিতে সুজিত