দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শনিবার (৩ অক্টোবর) তারা দিনাজপুরের বিকেএসপি পরিদর্শনে যান। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা ও ক্রীড়া অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দিনাজপুরের তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় বিকেএসপির কর্মকর্তা, প্রশিক্ষক ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *