মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সোমবার (১৬ নভেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৭ হাজার ৬০০ টাকা মূল্যের বিক্রয়লব্ধ সিরাপ ১৯২ বোতল জব্দ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। Post Views: 38 Post navigation দিনাজপুর সদর সহ ১৩ উপজেলায় আমন ধানের বাম্পার ফলন