ঢাকা :তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।আজ অনুষ্ঠিত ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তান্জানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে উক্ত সংবাদ নিশ্চিত করেন।Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে Post Views: 27 Post navigation তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ আগামীকাল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস,