গ্রহটি যে সৌরমণ্ডলে রয়েছে, সেটি সদ্য তৈরি হয়েছে। আমাদের সৌরজগৎ তৈরি হয় আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। সেখানে এই ভিন্গ্রহটির সৌরমণ্ডলের বয়স আড়াই কোটি বছরেরও কম। নিউটার্ন ডেস্ক : আমাদের সৌরজগতের বাইরের এক গ্রহ থেকে আসছে রেডিয়ো সঙ্কেত! এমন সম্ভাবনার কথা আগেও বেশ কয়েক বার বলেছিলেন বিজ্ঞানীরা। তবে কোনও প্রমাণ ছিল না। এই প্রথম বার সেই প্রমাণ নাগালে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। অন্য সৌরজগতের কোনও গ্রহ থেকে আসা রেডিয়ো সঙ্কেত এই প্রথম বার চিহ্নিত হল পৃথিবী থেকে।আনন্দবাজার ডট কম স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কোথা থেকে আসছে এই রেডিয়ো সঙ্কেত? মহাজাগতিক এমন রেডিয়ো সঙ্কেত অনেক ক্ষেত্রে ভিন্গ্রহে প্রাণের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয় বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে এ ক্ষেত্রে তেমন কিছু নয়। এর সঙ্গে ভিন্গ্রহী প্রাণের সম্ভাবনার কোনও যোগ নেই। এটি ইঙ্গিত করে ওই ভিন্গ্রহের এক বিশাল চৌম্বকক্ষেত্রের দিকে। “আমরা জানি, রেডিয়ো সঙ্কেতের সঙ্গে ভিন্গ্রহের প্রাণের অনুসন্ধানের যোগ রয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়,” বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষকদলের প্রধান এডো বার্জার। গবেষণায় দেখা গেছে— এই রেডিয়ো সঙ্কেত আসছে ‘বিটা পিক্টোরিস বি’ থেকে। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ (আলো এক সেকেন্ডে অতিক্রম করে প্রায় তিন লক্ষ কিলোমিটার। এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকেই বলে আলোকবর্ষ। এক আলোকবর্ষ ৯.৫ লক্ষ কোটি কিলোমিটারের সমান) দূরে রয়েছে এই গ্যাসীয় গ্রহটি। মহাকাশবিজ্ঞানের পরিভাষায় অবশ্য এই দূরত্বকে কমই ধরা হয়। তাই পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকলেও এটিকে আমাদের কাছাকাছি গ্রহের মধ্যে একটি বলে বিবেচনা করেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটি আবিষ্কার হয়েছিল ২০০৮ সালে। তবে সেখান থেকে যে রেডিয়ো সঙ্কেত পৃথিবী পর্যন্ত এসে পৌঁছোচ্ছে, তা এই গবেষণার আগে পর্যন্ত জানা ছিল না। গ্যাসীয় এই গ্রহটির আকার দানবাকার। আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, যার ব্যাস পৃথিবীর ১১ গুণ। দানবাকার ‘বিটা পিক্টোরিস বি’ আকারে বৃহস্পতির চেয়েও বড়। ব্যাস বৃহস্পতির প্রায় তিন গুণ। ভরও বৃহস্পতির চেয়ে প্রায় ১২ গুণ। ‘বিটা পিক্টোরিস’ নামে এক নক্ষত্রের চারদিকে এটি প্রদক্ষিণ করে। আমাদের সূর্যের চেয়ে ১.৭৫ গুণ ভরের এই নক্ষত্রের মাত্র তিনটি গ্রহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কাছের কক্ষপথের গ্রহ হল এই গ্যাসীয় দানবটি। গবেষকদলের প্রধান বার্জারের মতে, এই রেডিয়ো সঙ্কেতের সঙ্গে ওই ভিন্গ্রহটির চৌম্বক ক্ষেত্রের যোগ থাকতে পারে। বার্জার এবং তার সহযোগীদের অনুমান, কোটি কোটি কিলোমিটার দূর থেকে আসা এই রেডিয়ো তরঙ্গের উৎস সম্ভবত ‘বিটা পিক্টোরিস বি’-এর মেরুজ্যোতি বা অরোরা। আমাদের পৃথিবীতেও মেরু অঞ্চলে এ ধরনের মেরুজ্যোতি দেখা যায়। মূলত সূর্য থেকে আসা তড়িদাহত কণা এবং পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে মিথস্ক্রিয়ার ফলে এই জ্যোতি সৃষ্টি হয়। বিজ্ঞানীদের অনুমান, ওই ভিন্গ্রহটিতেও এমনই কোনও মেরুজ্যোতি তৈরি হয় এবং সেখান থেকেই ছড়াচ্ছে রেডিয়ো তরঙ্গ। বার্জার বলেন, “আমরা যে কম্পাঙ্কের রেডিয়ো তরঙ্গ পাচ্ছি, তার জন্য খুবই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন।” উল্লেখ্য, সব গ্রহের চৌম্বক ক্ষেত্র থাকে না। তবে যাদের থাকে, সেই গ্রহগুলির জন্য চৌম্বক ক্ষেত্রটি একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। নাসার মতে, আমাদের সৌরমণ্ডলের মধ্যে বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী। তবে ‘বিটা পিক্টোরিস বি’-এর চৌম্বক ক্ষেত্র বৃহস্পতির চেয়েও অন্তত ২০০ গুণ শক্তিশালী। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ৬৪টি রেডিয়ো টেলিস্কোপ ব্যবহার করে ‘বিটা পিক্টোরিস বি’-এর এই সঙ্কেতটি চিহ্নিত করেন গবেষকরা। এই গ্রহের সৌরমণ্ডলটি আমাদের সৌরজগতের তুলনায় অনেক নবীন। আজ থেকে আনুমানিক ৪৬০ কোটি বছর আগে আমাদের সৌরমণ্ডল তৈরি হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই তুলনায় বিটা পিক্টোরিসের সৌরমণ্ডলের বয়স মাত্র ২ কোটি ৩০ লক্ষ বছর। এর চারপাশে এখনও পর্যন্ত তিনটি গ্রহ আবিষ্কার রয়েছে। প্রথমে ২০০৮ সালে সন্ধান মেলে ‘বিটা পিক্টোরিস বি’-এর। তার পরে ২০১৯ সালে খোঁজ মেলে ‘বিটা পিক্টোরিস সি’-এর। চলতি বছরে আবিষ্কার হয় আরও একটি গ্রহ। বিজ্ঞানীরা সেটির নাম রাখেন ‘বিটা পিক্টোরিস ডি’। Post Views: 24 Post navigation দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G? স্নায়ুর চিকিৎসায় ‘আলো এনে দিয়ে’ চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন আমেরিকা এবং জার্মানির ত্রয়ী