আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে সুখারী রক্ত বিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে এবং নাজিরগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের ২০০-এর বেশি শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা এবং জরুরি প্রয়োজনে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।আয়োজকরা বলেন, জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজন হলে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে রক্তদানে আগ্রহ বাড়বে এবং মানবিক কাজে তারা আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।সুখারী রক্ত বিন্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।এদিকে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় নাজিরগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা। Post Views: 35 Post navigation দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সরজমিনে পরিদর্শন