আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমির খসরু স্বপন, সাংবাদিক হাবীবুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *