দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে। ৮ অক্টোবর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশপ্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৮ অক্টোবর ২০২৬, রাত ০০১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩২/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর সর্বমোট সিজার মূল্য ২৭,৬০০/- (সাতাশ হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 41 Post navigation শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা