চলতি বছরের ৮ জুলাই, সৌরভের জন্মদিনে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন রাজকুমার। তার পরেই শুরু হয় আলোচনা।

বিনোদন ডেস্ক :

ক্রিকেটতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। পোস্টারটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে অভিযোগ করেছিলেন নেটাগরিকদের একাংশ। আবার অনেকেরই মনে হয়েছিল, পোস্টারটি যথেষ্ট যত্ন নিয়ে তৈরি করা হয়নি। এ বার সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন মুখ্য অভিনেতা রাজকুমার রাও। তার কথায়, এই বিতর্ক থেকে শিক্ষা নিয়েছেন নির্মাতারা।আনন্দবাজার ডট কম

চলতি বছরের ৮ জুলাই, সৌরভের জন্মদিনে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন রাজকুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারা শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন, কোনও কিছু নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে কাজ করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, গোটা দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। সঙ্গে তারা এটাও বুঝেছেন, দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি।”

যে পোস্টার প্রকাশ্যে আসে, তাতে সৌরভের কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের মাঠে জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। সেই ঐতিহাসিক মুহূর্তকেই পোস্টারে তুলে ধরেন অভিনেতা।

এই বায়োপিকে সৌরভের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হবে। ক্রিকেটে তার শুরুর দিনগুলি থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও অধিনায়ক হয়ে ওঠার যাত্রা— সবই থাকবে ছবিতে। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন তান্যা মানিকতলা। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। আগামী বছরের ১৪ মে মুক্তি পাওয়ার কথা ছবিটি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *