ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকেও। আন্তর্জাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তার বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। বিমানে উঠে তাদের পুলিশ আটক করে। বাকি যাত্রীদের তখন দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। মুম্বই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাদের বিমান। সেখান থেকেই তাকে আটক করা হল।আনন্দবাজার ডট কম এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। তাকে দিল্লি না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি কথা শোনেননি বলে অভিযোগ। এ ছাড়াও ইন্টারনেটে জনপ্রিয় একাধিক মুখ, ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, রাত থেকে সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি আটক হয়েছেন। সিজেপি নেতা সৌরভ জানিয়েছেন, তাদের আইনি বিষয়গুলি যিনি দেখাশোনা করেন, সেই রত্না সিংহকে সকালে আটক করেছে পুলিশ। রত্না আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে বাধা দেয়। Post Views: 42 Post navigation ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করল পুলিশ! যন্তর মন্তরের উদ্দেশে রওনার আগেই বাধা গুরুগ্রামের বাড়িতে, উত্তেজনা