ঢাকা : সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মরহুম আমির খসরু সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। মন্ত্রী মরহুম আমির খসরুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-ত.বি. Post Views: 26 Post navigation সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক