ঢাকা :

সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এক শোকবার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমির খসরু সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পথে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

প্রতিমন্ত্রী আমির খসরুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *