মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মুক্তাগাছা থানার উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক হাসিবুল ইসলামের সঞ্চালনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল। সভাপতির বক্তব্যে ওসি কামরুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানো, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা কামনা করেন। এ সময় মুক্তাগাছা উপজেলার সকল পূজামণ্ডপ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপদে পূজা উদযাপনে নিজস্ব মতামত প্রকাশ করে । Post Views: 28 Post navigation দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে নিষিদ্ধ সিরাপ উদ্ধার