দিনাজপুর প্রতিনিধি।।
১২ অক্টোবর সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে নানা আয়োজন এবং বিনোদনমূখর পরিবেশে ইতিহাস বিভাগের একদশক পূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
ইতিহাস বিভাগের বিভাগীয় ও সহযোগী অধ্যাপক মোঃ ছায়েদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তহিদুল ইসলাম সেমিনারের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নূর-এ-আলম সিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবেদুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর কবরী রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া সুলতানা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল মান্নান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মানিক হোসেন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহুরুল হক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক মোঃ আব্দুল খালেক, রংপুর সরকারি কলেজের প্রভাষক মনিউল ইসলাম, ইতিহাস বিভাগের শিক্ষক সফি মাহমুদ, ইতিহাস বিভাগের শিক্ষক তানিয়া কলি। অনুষ্ঠানে সম্প্রতি ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মনিউল ইসলাম দিনাজপুর সরকারি কলেজ থেকে রংপুর সরকারি কলেজে বদলি হয়ে যাওয়াতে তাকে ইতিহাস বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপস্থাপক ও নাট্যশিল্পী হারুনুর রশিদ (হারুন)। এস.এস. মিউজিক ল্যাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাল্গুনী, তমা, জেবা, নাহিদ, ববি সঙ্গীত পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন ববি রায়, ফাল্গুনী, রাবেয়া তাপসি, মিষ্টি। দ্বৈত নিত্য পরিবেশন করেন অর্পনা ও মিষ্টি, অতিথিশিল্পী অর্পনা। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী রূফসানা লিসা। এছাড়া অতিথিশিল্পী হিসেবে এস.এস মিউজিক ল্যাবের পরিচালক এস.এম সারোয়ার, শাওন শেখ সঙ্গীত পরিবেশন করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *