নেত্রকোণা প্রতিনিধি :ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব আহমেদ। ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে প্রেস কনফারেন্সটি আয়োজন করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগের জন্য প্রয়োজনীয় তথ্য নিরূপণের বিষয়টি গুরুত্ব পায়। Post Views: 32 Post navigation দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত