নিউটার্ন আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে কোনো সমঝোতা হয়েছে কি না, তা সোমবার জানাতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জ্বালানি যুদ্ধবিরতি’ চুক্তির ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানানোর মতো কিছু পেলেই আমরা আপনাদের অবশ্যই জানাব।’

নির্বাচন আয়োজনের সুযোগ দিতে কিয়েভের পক্ষ থেকে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই।’
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *